Sunday, March 12, 2023

PATHE PURUSH BIBORJITO | Online Bengali Book Store

PATHE PURUSH BIBORJITO.jpg

সোহাগ, শ্রেষ্ঠা, আয়াত, নিখি

আর মেহুলি – সমাজের সম্পূর্ণ ভিন্ন কয়েকটি স্তর থেকে আসা পাঁচটি অচেনা মেয়ে! কেমন করে তারা বেরিয়ে পড়বে একটি অভিযানে, ‘পথে পুরুষ বিবর্জিত’ উপন্যাসিকাটি এই অভিযানের গল্পই বলবে। তাদের চাওয়া-পাওয়া,

প্রেম-বিরহ, আনন্দ-বেদনা, জয়-পরাজয় সবটা নিয়েই এই কাহিনি। কেমন করে বন্ধু হবে তারা? রাধিকার পরিচয় কী? ইন্দ্রদীপ সেনগুপ্ত কে?

কোথায় সুখী গ্রাম? এই সব উত্তর রইল উপন্যাসিকার

শব্দগুলির আড়ালে। সেই সঙ্গে রইল আরো কিছু গল্প। এই যে

শব্দে ঘেরা দীর্ঘপথ তা বিশেষভাবে কিছু মেয়ের। চলার পথের সব আবেগ ও আহ্লাদ তাদের জনাই রইল।। এই পথ চলার গল্প বিবর্জিত হলেও পাঠক হিসেবে প্রত্যেককে স্বাগতম।

Saturday, March 11, 2023

ANURANAN

ANURANAN | Online Bengali Book Store

ANURANAN.jpg

রুপসা রসায়নে গবেষণা করতে আসে বিবেকানন্দ রিসার্চ ইন্সটিটিউটে। হঠাৎ করেই তার গাইড অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দেখতে আসেন তাঁর প্রাক্তন স্কলার অনুরিনা। অনুরিনার সঙ্গে তার গাইডের কী সম্পর্ক, শুধুই কি তাঁরা স্কলার-গাইড নাকি আরও বেশি কিছু! রুপসা কি শেষ পর্যন্ত গবেষণা শেষ করতে পারবে নাকি মাঝ পথে ছেড়ে দেবে? সব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে অনুরণনে।

APARUPA

অপরূপা (উপন্যাস) | Online Bengali Book Store

অপরূপা (উপন্যাস).jpg

মাত্র সাত বছরের একটা শিশু অপরূপা। হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে থাকে। সে জাতিস্মর। সাইকোলজিস্টের বুদ্ধিদীপ্ত প্রচেষ্টায় সে একসময় বুঝতে পারে সে জাতিস্মর। পরবর্তীতে শিকড়ের টানে পূর্বজন্মের স্থানে যাওয়া, অজান্তেই মাওবাদী কার্যকলাপে জড়িয়ে পড়া ও কুখ্যাত মাওবাদী নেত্রী হয়ে ওঠা থেকে মেধাবী মেয়েটার সমাজের মূলস্রোতে ফিরে আসা ও গল্পের গতিপ্রকৃতির ঘনঘন পরিবর্তনের রোমহর্ষক কাহিনি। অপরূপার জীবনের অন্তিম পরিণতি কী জানতে হলে পড়তে হবে অপরূপা।

Thursday, March 9, 2023

Aha! Ki Anando | Online Bengali Book Store

Aha! Ki Anando.jpg

‘চন্দন বনে থাকতে থাকতে এঁদো কাঠেও চন্দনের গন্ধ বেরোয়…’
তা সেই গন্ধ যদি এমন সুবাস ছড়ায়, মন বলে ওঠে, আহা কী আনন্দ!

চুমকি চট্টোপাধ্যায় আবারও হাজির হয়েছেন একঝুড়ি গল্প নিয়ে। এক খুদে পাঠকের আর্জিতেই নড়েচড়ে বসেছেন লেখিকা। ছোটদের জন্য লিখতে তিনি বড্ড ভালোবাসেন।

গুরগুরি কি অ্যাডভেঞ্চার করল? নারকোলার প্রিয় খাবার কী? রক্ত, না নারকোলের দুধ? বোবেদার মা দুর্গা কী বার্তা দিল? সব কিছুর উত্তর আছে এই দুই মলাটের ভেতর।

ও হ্যাঁ, আর একটা কথা, অভিরাম আর চরকির বুদ্ধির তারিফ কিন্তু তোমাদের করতেই হবে! তাহলে আর দেরি কীসের? হাতে পেয়েই শেষ করে ফেলো দেখি! দেখবে কেমন অনাবিল আনন্দ মেলে, রসে টইটম্বুর রসগোল্লার মতো খাঁটি।


Dwandwo | Buy Bengali Books Online